নিজস্ব প্রতিবেদক. চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও সাবেক শিবির নেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
সম্প্রতি তিনি হাসপাতালে গিয়ে মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ’র শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
মুহাম্মদ আলাউদ্দীন সিকদার মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেন। এছাড়াও তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
ই হো/ এনজি





