
ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক ও ওটিটি—এই তিন মাধ্যমেই তাক লাগিয়ে যাচ্ছেন টালিউড অভিনেত্রী ঊষসী রায়। মিষ্টি মুখশ্রী আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই নজর কাড়েন তিনি। দেশি হোক বা পশ্চিমা, সব লুকেই আবেদন জাগাতে জানেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ঊষসীর নানা রূপের ঝলক দেখা যায়। তবে সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারেই অন্য রকম এক বোল্ড লুকে। রইল বিস্তারিত…

সঙ্গে পায়ে জুটি হয়েছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট মিউলস। ওয়ান-শোল্ডার কাটে এক পাশের কাঁধ অনাবৃত থাকায় লুকে এসেছে বোল্ড ছোঁয়া। বডি-হাগিং কাটের লম্বা ড্রেসটি নিচের দিকে নেমে গেছে।

সাজের বাকি অংশেও আছে ভারসাম্য। মাঝখান থেকে সিঁথি করে খোলা রাখা হয়েছে লম্বা ঢেউ খেলানো চুল। মেকআপে ফুটে উঠেছে গোলাপি আভা। লুকটি একদম ন্যাচারাল রাখতে মাসকারা, গোলাপি ব্লাশ ও ন্যুড-রোজ লিপ কালারে সেজেছেন সুন্দরী।

খুব বেশি গ্ল্যামার যোগ না করেও চোখ ও মুখের স্বাভাবিক সৌন্দর্যটুকু ফুটিয়ে তোলাই ছিল এই মেকআপের মূল আকর্ষণ।

ফা আ/ এনজি






