রাত ১০:১৮ | শুক্রবার | ২৯ মে, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১১ জিলহজ, ১৪৪৭

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনার ঘোষণা নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬

 

ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনতে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, অদূর ভবিষ্যতে গাজার শতভাগ এলাকা ইসরায়েলের অধীনে নিয়ে আসা হবে।

শিগগিরই গাজার শতভাগ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমরা গাজার প্রতিটি দিক থেকে তাদের (হামাস) চাপে রাখব, এখনও যারা অবশিষ্ট আছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা মোকাবিলা করতে প্রস্তুত।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের অতর্কিত হামলার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর ২ বছরের অভিযানে গাজায় নিহত হয়েছেন ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও কয়েক লাখ এবং পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পাশাপাশি গাজার ৫০ শতাংশ এলাকা দখল করেছিল আইডিএফ।

তবে চুক্তি কার্যকর হওয়ার পর সেটির বিভিন্ন শর্ত প্রায় সময়েই লঙ্ঘন করেছে ইসরায়েল। যেমন— ২০২৫ সালের অক্টোবরের পর গাজায় আগের তুলনায় অনিয়মিত হরেও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর অভিযানে ২০২৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৭৩৮ জন ফিলিস্তিনি।

উল্লেখ্য, অক্টোবর চুক্তিতে ২০টি শর্তের উল্লেখ ছিল। এসবের মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত ছিল এবং এই নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের সঙ্গে হামাসের আলোচনাও শুরু হয়েছিল; কিন্তু আইডিএফ গাজায় অভিযান বন্ধ না করায় বর্তমানে থেমে আছে সেই আলোচনা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাৎজ বলেছেন, “হামাস আর কোনোদিন সামরিক কিংবা বেসামরিক— কোনো উপায়েই গাজায় ক্ষমতায় আসতে পারবেন না। এটা আমাদের প্রতিশ্রুতি।”

 

সূত্র : বিবিসি

আ ই/ এনজি