সকাল ৭:৫৩ | বৃহস্পতিবার | ১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৯ রবিউস সানি, ১৪৪৮

কোচ মাহমুদউল্লাহর প্রশংসা করলেন জিসান

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি সিরিজের মালেয়েশিয়াকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ এইচপি। এদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার ব্যাটার জিসান আলম। ১৯ বলে ফিফটি হাঁকানো এই ওপেনার ম্যাচ শেষে প্রশংসা করেছেন দলের মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদের।

নিজের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কাজ করা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে জিসান বলেন, ‘হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছি উনার সাথে। আজকে ম্যাচে এটা কিছুটা এক্সিকিউট করতে পেরেছি। ইনশাআল্লাহ, সামনে আরও পারব আশা করি।’

 

শা হা / এনজি