জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং পুষ্টি খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)’ প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে পিকেএসএফ এবং অর্থ বিভাগ।
প্রকল্পটির অর্থায়ন করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নে প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে।
বিবৃতিতে বলা হয়, দারিদ্র্যের হার, জলবায়ু ঝুঁকি এবং কৃষি সম্ভাবনার ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলকে প্রকল্পের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে। এতে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। উপকারভোগীদের মধ্যে থাকবেন দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। প্রকল্পের মাধ্যমে জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।
টি আই / এনজি






