রাত ৪:৪৪ | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৭ রবিউস সানি, ১৪৪৮

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

প্রকৃতিতে এসেছে শরৎ। ঝকঝকে আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশফুলের মেলা—বাংলার শরৎকাল যেন মুগ্ধতার আরেক নাম। সেই শরতের আমেজ নিতে অনেকেই কাশফুলের কাছে ছুটে যাচ্ছেন। সেসব মুহূর্তের ছবি-ভিডিওতে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। তাতে দেখা গেল, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরতে গেছেন অভিনেত্রী। কখনো কাশফুলের সঙ্গে, কখনো তার পাশে গাছের ছায়ায় ক্যামেরাবন্দী হয়েছেন পূজা।

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ছবিগুলোর ক্যাপশনে শরতের বন্দনা করেছেন তিনি। পূজা লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

শরৎ মানেই দুর্গাপূজার আমেজ। পূজাও তার মন্তব্যের মাধ্যমে বোঝালেন, উৎসবের অপেক্ষায় থেকে হৃদয়ে যেন এখনই উত্তেজনা-আনন্দের সঞ্চার হয়ে গেছে। এদিকে কাশবনে পূজাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুরাগীরা।

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক

প্রসঙ্গত, অভিনয়ে এখন কিছুটা চুপচাপ পূজা। অনেক দিন হলো নতুন কোনো সিনেমার খবরে পাওয়া যাচ্ছে না তাকে। সর্বশেষ পূজাকে দেখা গেছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায়। যদিও সেটার কাজ হয়েছিল কয়েক বছর আগে।

ফা আ/ এনজি