রাত ৯:৫৮ | রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২২ জিলকদ, ১৪৪৭

কারিনা কায়সারের অবস্থা ভালো নয়, জানালেন বাবা

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এরপর খবর এলো, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। 

কায়সার হামিদ আরও জানালেন, তার অবস্থা খুব একটা ভালো নয়। এর আগে ফ্যাটি লিভার ছিল তার। কিন্তু অবহেলা করেছে, ওষুধও খায়নি ঠিকমতো। সে জন্য হঠাৎ ইনফেকশন হয়েছে। এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত।

তিনি আরও জানালেন, আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে তাকে। সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন কারিনা কায়সার।

ফা আ/ এনজি