নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৫
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক (স্বতন্ত্র) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধ্যাপক মোর্শেদ হাসান খান ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে যশোর বিভাগে বোর্ড স্ট্যান্ড করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
অধ্যাপক মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সম্পৃক্ত। তার বাবা স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন খান। যিনি টিএইচ খান নামেই সমধিক পরিচিত।
মোর্শেদ হাসান খানের বড় ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ভাই একজন স্বনামধন্য আইনজীবী।
টি আই / এনজি





