ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে গোলাম হোসেন মোহসেনি এজেইকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাকে পুনরায় নিয়োগ দেন। সোমবার (৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহসেনি এজেই। দেশটিতে ডিসেম্বরে শুরু হওয়া এ বিক্ষোভ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অভিযোগও করেছিলেন।
কর্মকর্তারা বলছেন, খামেনির জানাজা ও শোক র্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে। সকাল থেকেই তেহরানের রাস্তায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়েছিল।
রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।
সূত্র: আল জাজিরা
আ ই / এনজি






