রাত ৪:২৭ | শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১০ মহর্‌রম, ১৪৪৮

ইরানের বিক্ষোভে ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইরানে ইসরায়েল স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। মঙ্গলবার (২৩ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইলন মাস্কের মালিকানাধীন স্পেস-এক্সের স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। ইরান এর আগে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা বিঘ্নিত করতে এই ধরনের ডিভাইস পাচারের অভিযোগ তুলেছিল।

রয়টার্স বলেছে, ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই। তবে এর আগেও মাস্ক দেশটিতে এ পরিষেবা চালু থাকার দাবি করেছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েলের বর্তমান অযোগ্য সরকার এই কাজটি বন্ধ করে দিয়েছে। ফলে বিক্ষোভের সময় দেশটিতে প্রয়োজনীয় অবকাঠামো ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, বেনেটের এ অভিযোগের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া অফিস সময়ের বাইরে হওয়ায় স্পেস এক্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।

রয়টার্স এর আগেও এমন দাবি করেছে। বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ থাকার সময় অনেক ইরানি নাগরিক স্টারলিংক ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন।

 

 

সূত্র: রয়টার্স

আ ই / এনজি