দুপুর ২:২৩ | শনিবার | ৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৪ সফর, ১৪৪৮

আলিয়ায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৬

 

 

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে এ ব্যারিকেড দেওয়া হয়। এতে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন মাদরাসার দিকে প্রবেশ করতে পারছে না। তবে মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে।

শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।’

এতে আরও দাবি করা হয়, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতারা আজ দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

শা ম/ এনজি