সকাল ৭:০৯ | মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮

আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া জিতবে, সুপার কম্পিউটার কী বলছে!

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বর দল আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল শীর্ষ দল আর্জেন্টিনা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আফ্রিকান দলটির চেয়ে একটু এগিয়ে, ২১তম র‌্যাঙ্কিংধারী দল। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে এবং ১২ ম্যাচে জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি।

অস্ট্রিয়া চমক দেখানোর আত্মবিশ্বাস বুকে ধারণ করলেও অপ্টা সুপার কম্পিউটার বলছে, আর্জেন্টিনা দুটি ম্যাচে দুটি জয় পাবে। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে ২১.৯ শতাংশ। অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

 

কা হি/ এনজি