রাত ৩:২৮ | মঙ্গলবার | ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১৩ সফর, ১৪৪৮

আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের করা সেই গোলই বিশ্বকাপ সেরা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ্বাস্য গোলটি বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে।

ফিফা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর মাধ্যমে অভিষেক বিশ্বকাপেই দারুণ এক অর্জন যোগ হলো কেপ ভার্দের ঝুলিতে।

এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি। পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন লোপেস কাব্রাল।

জা ই / এনজি