রাত ১১:৩৮ | রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৩ জিলহজ, ১৪৪৭

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

 

 

আসন্ন ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। মেগা এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।

আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে।

 

কা হি/ এনজি