বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৬
বয়স ষাটের কোঠায় ছুঁলেও মনের দিক থেকে তিনি এখনো সেই চিরসবুজ চকোলেট বয়। আগামী ৫ জুলাই ফের ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার ঘোষণাটি নিজের ৬০তম জন্মদিনেই দিয়েছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।
বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই আনন্দের দিনে আমিরের পাশে দেখা গেছে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই প্রাক্তন, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ রসিকতা হাতছাড়া করেননি কাজল।
কাজলের মুখে এমন রসাত্মক মন্তব্য শুনে আর হাসির রোল চেপে রাখতে পারেননি আমির খান নিজে। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন চারপাশ। এদিকে ৬০ বছর বয়সে এসে আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং নতুন জীবন শুরু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
জা ই/ এনজি






