রাত ১০:৩৫ | শুক্রবার | ২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮

আমরা খুব ভালো বন্ধু’

বিনোদন ডেস্ক

প্রাক্তন স্বামী সোহেল খানের ব্যক্তিগত স্বভাব ও জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেছেন সীমা সাজদেহ। বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সম্প্রতি তারকা দম্পতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক কথোপকথনে সোহেলের জীবনের নানান জানা-অজানা দিক তুলে ধরেন তিনি।

মূলত নিজের চেনা পরিবেশেই থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোহেলের ব্যক্তিগত চরিত্র বর্ণনা করতে গিয়ে সীমা বলেন, ‘ও নিজের চেনা পরিসরেই থাকতে ভালোবাসে। সোহেল আসলে অভ্যাসের দাস। বাঁধা নিয়মানুবর্তিতা মেনে চলতে ভালোবাসেন।’

আমরা খুব ভালো বন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে আমরা আমাদের সন্তানদের জন্য এক সঙ্গেই কাজ করি। খুব সুন্দর ভাবে সহ-অভিভাবকের দায়িত্ব পালন করছি। আজ আমরা খুব ভালো বন্ধু।’

 

 

ফা আ/ এনজি