বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলছিল।
কঠিন এই সময়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নিজে সিঙ্গাপুরে গিয়ে আমাকে দেখে এসেছেন। যদিও আমি তখন আমার জ্ঞান ছিল না, পরে জেনেছি। একজন সংসদ সদস্যের প্রতি স্পিকারের এই মানবিক ও আন্তরিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়, এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের মানবিক সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ।
রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে গিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আজ মহান সংসদে ফিরে এসে আমার মনে হচ্ছে, জাতীয় রাজনীতি শুধু মতপার্থক্য নয়, রাজনীতি মানুষের জন্য। সংসদ শুধু বিতর্কের জন্য নয়, এটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা। আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।
দেশবাসী, নিজ সংসদীয় এলাকার জনগণ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমি জীবনের বাকি সময়টুকু, যে কদিন বেঁচে থাকি, দেশ ও জাতির কল্যাণে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি।
জা ই/ এনজি






