রাত ৯:১৪ | শনিবার | ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে : সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট (রোববার) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া কর্মসূচি করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। 

বিবৃতিতে বলা হয়, ৩০ আগস্ট (রোববার) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

 

 

খা সা / এনজি