বিনোদন ডেস্ক

বিতর্ক আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেন একে-অপরের সমার্থক! ‘অ্যানিম্যাল’ ছবিতে অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। ‘নারীবিদ্বেষী’ তকমাও বসেছিল পরিচালকের নামের পাশে।
পরিচালকের এমন আক্রমণের পর ছেড়ে কথা বলেননি দীপিকা পাড়ুকোনও। পরোক্ষভাবেই সন্দীপকে জীবনদর্শন পাঠের আহ্বান জানিয়েছেন তিনি।
যদিও এ প্রসঙ্গে কারও নাম উল্লেখ করেননি দীপিকা। তবে একাংশের অনুমান, তিনি হয়তো ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেই কথা বলেছেন।
তারপরই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। সেই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীপিকার নাম উল্লেখ না করেই তার বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ আনেন তিনি।
সন্দীপ লিখেছেন, ‘কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি তার উপর ভরসা রাখি যে তিনি কখনোই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু আপনি এটা বুঝিয়ে দিলেন যে মানুষ হিসেবে ঠিক কেমন।’
নায়িকাকে কটাক্ষ করে পরিচালক আরও লেখেন, ‘আপনার নারীবাদী মনোভাব বোধহয় আপনাকে এটাই শেখায়। একটা ছবি বানানোকে ঘিরে আমার পরিশ্রম বোঝার ক্ষমতা আপনার কোনওদিন হবে না।’
দিন কয়েক আগেই নাকি ফাঁস হয়েছে ‘স্পিরিট’ ছবির গল্প। সে কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন পরিচালক।
ফা আ/ এনজি





