ভোর ৫:৫৪ | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১০ রবিউস সানি, ১৪৪৮

৫ জেলার ডিসি প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ মার্চ ২০২৬

 

দেশের ৫টি জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোণার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

 

জা ই / এনজি