রাত ৯:০৬ | সোমবার | ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮

৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
গণ-অভ্যুত্থানের দিন ২০২৪ সালের ৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে একটি গণমাধ্যমে দুই পর্বে রাষ্ট্রপতির সাক্ষাৎকার ছাপা হয়।

সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তাঁর টিকে থাকার পেছনে বিএনপি জোট ও সশস্ত্র বাহিনীর সমর্থনের কথা বলেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন, তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগসহ নানা বিষয় উঠে এসেছে।

শফিকুর রহমান লেখেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

পোস্টের শেষ দিকে জামায়াত আমির লেখেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

 

 

জা ই / এনজি