নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে আজ ৭ মার্চ ২০২৬ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, যা একটি সীমিত পরিসরের আয়োজন।
দেশের সার্বিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার বর্জন করে শুধুমাত্র কূটনীতিক (৬ মার্চ) এবং এতিম-আলেমদের সম্মানে দুটি ইফতারের আয়োজন করা হয়েছে ।
জা ই / এনজি






